মাকে দিয়ে দুঃসংবাদ তমা মির্জার, যা জানা গেল 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ , ০৫:২৭ পিএম


মাকে দিয়ে দুঃসংবাদ তমা মির্জার মা, যা জানা গেল 
ছবি: সংগৃহীত

অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিনেত্রীর মা বর্তমানে সিসিইউতে ভর্তি রয়েছেন। সামাজিকমাধ্যমে একটি পোস্টে মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাসপাতালের একটি ছবি প্রকাশ করে মায়ের অসুস্থতার কথা জানেন তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।’ 

এদিকে বিস্তারিত জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি। 

বিজ্ঞাপন

তমার মায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতে মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন কারণ। তবে কোনো মন্তব্যের জবাব দেননি তিনি। তার মায়ের সুস্থতা কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা। 

তমাকে সবশেষ দেখা গেছে দাগি সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। আরও ছিলেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission